বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এবার রাফির সিনেমায় রাজের নায়িকা বিদুষী

এবার রাফির সিনেমায় রাজের নায়িকা বিদুষী

এবার রাফির সিনেমায় রাজের নায়িকা বিদুষী

শিশুশিল্পী হিসেবে অভিনয়ে যাত্রা শুরু করেছিলেন বিদুষী বর্ণিতা। এরপর দীর্ঘ বিরতি। লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন হওয়ার পর আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। কাজ করেছেন ছোট পর্দায়। এবার সিনেমায় নাম লেখাচ্ছেন। শরিফুল রাজের নায়িকা হয়ে অভিনয় করতে যাচ্ছেন। আগামী মাসের শেষ দিকে শুরু হতে পারে এ সিনেমার শুটিং।

এটি পরিচালনা করবেন রায়হান রাফি। প্রেমের গল্পের এই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে আগামী ঈদে।

মাত্র তিন বছর বয়সে একটি বিজ্ঞাপনচিত্রে কাজের মধ্য দিয়ে অভিনয়ে হাতেখড়ি বর্ণিতার। পরে নাসির উদ্দীন ইউসুফের ‘গেরিলা’ চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি। তবে একটা সময় অভিনয় থেকে দূরে সরে যান। প্রায় ১০ বছরের বিরতি শেষে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। এরপর আবারও অভিনয়ে ফেরেন এই অভিনেত্রী।


রায়হান রাফির সিনেমায় অভিনয়ের বিষয়ে বর্ণিতা জাগো নিউজকে বলেন, ‘আমি রাফি স্যারের একটি সিনেমায় কাজ করছি। তবে এখনই বিস্তারিত বলতে পারছি না। স্যার সামনে দুটি সিনেমার পরিকল্পনা করছেন। কোনটিতে কাজ করব, তা এখনো জানি না। বেশ কয়েক দিন ধরে কাজের রিহার্সাল করছি। তবে তিনি এখনো বিস্তারিত কিছু জানাননি।’

এদিকে নতুন সিনেমার কাজ নিয়ে শরিফুল রাজ জাগো নিউজকে বলেন, ‘আমি তো বেশ কয়েকটি কাজের মধ্যে আছি। যে নির্মাতা আগে শুটিং শুরু করবেন, তার কাজই আগে শুরু করব। অপেক্ষায় আছি।’