বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিয়ে করলেন অভিনেতা সুজাত শিমুল, দেনমোহর  ৯৯৯ টাকা

বিয়ে করলেন অভিনেতা সুজাত শিমুল, দেনমোহর  ৯৯৯ টাকা

বিয়ে করলেন অভিনেতা সুজাত শিমুল, দেনমোহর  ৯৯৯ টাকা

মঞ্চ ও টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী সুজাত শিমুল বিয়ে করেছেন। তার স্ত্রী জান্নাতুন নেছা থিয়েটার ও আবৃত্তিকর্মী। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

তবে বিয়ের খবরের চেয়ে বেশি আলোচনায় এসেছে দেনমোহরের অংক। মাত্র ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করেছেন সুজাত শিমুল ও জান্নাতুন নেছা। কিন্তু কেন এমন ব্যতিক্রমী অংক বেছে নিলেন তারা? এর পেছনে রয়েছে বিশেষ ভাবনা, জীবনের অপূর্ণতা নিয়ে দর্শন এবং বিয়েকে দেখার ভিন্ন দৃষ্টিভঙ্গি।

গণমাধ্যম সুজাত শিমুল জানান, বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই তারা চেয়েছিলেন দেনমোহরের অংকটি হবে ব্যতিক্রমী। এমন একটি সংখ্যা, যা তাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত হওয়ার পাশাপাশি বিশেষ অর্থও বহন করবে।

সুজাত শিমুল বলেন, ‘আমরা যখন বিয়ে করার সিদ্ধান্ত নিই, তখন ভাবছিলাম, কাবিনটা হবে একটা ইউনিক নম্বর, যেটি আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয়। আমরা বিয়েকে জীবনের খুব প্রয়োজনীয় একটি অংশ মনে করি। বিয়ের মধ্য দিয়ে জীবনের নতুন একটি অধ্যায় শুরু হয়, একধরনের পরিপূর্ণতা আসে। সেই প্রয়োজনীয়তার জায়গা থেকেই আমাদের দৈনন্দিন জীবনে বিপদ-আপদে যে ৯৯৯ নম্বরে ফোন করি, সেখান থেকেই ট্রিপল নাইনের ধারণাটা আসে।’

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা