বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাচোলে নেজামপুর ইউনিয়নের উদ্যোগে এবং নওগাঁ ইস্পাহানি ইসলামি চক্ষু হাসপাতালের ব্যবস্হাপনায় বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত।

নাচোলে নেজামপুর ইউনিয়নের উদ্যোগে এবং নওগাঁ ইস্পাহানি ইসলামি চক্ষু হাসপাতালের ব্যবস্হাপনায় বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত।

নাচোলে নেজামপুর ইউনিয়নের উদ্যোগে এবং  নওগাঁ ইস্পাহানি ইসলামি চক্ষু হাসপাতালের ব্যবস্হাপনায় বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত।

মোঃহাবিবুর রহমান খান 
নাচোল প্রতিনিধি

আজ সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত  নেজামপুর ইউনিয়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। চক্ষু ক্যাম্প উদ্বোধন করেন চেয়ারম্যান মোঃ আমিনুল হক। মোট ১৮১ জন চোখের রুগী চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। এর মধ্যে ৭০ জন রুগী ছানি অপারেশনের জন্য বাছায় করা হয়। তার মধ্যে ৩১ জন রুগী ছানি অপারেশনের জন্য  চক্ষু হাসপাতালে নিয়ে যান হাসপাতাল কর্তৃপক্ষ। 
অর্গানাইজার গোলাম রাব্বানীর সাথে যোগাযোগ করলে তিনি এই প্রতিবেদকে জানান - সম্পূর্ণ বিনামূল্যে  ছানি অপারেশন করা হবে।যাওয়া আসা, থাকা খাওয়া, অপারেশন, ঔষধ এবং কালো চশমা ও  ফ্রী দেয়া হবে।আগামী ডিসেম্বর পর্যন্ত এ ভাবে ফ্রী চক্ষু চিকিৎসা দেয়া হবে। আগামী ডিসেম্বরে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে ফ্রী চক্ষু চিকিৎসা দেয়ার কথা রয়েছে। সিরিয়ালের জন্য এবং  রুগীদের  কাউন্সিলিং এর দায়িত্ব পালন করেন সাংবাদিক আঃ রহমান মানিক।  নেজামপুর ইউনিয়নের  সচিব, মেম্বার ও গ্রাম পুলিশ সহ সকলে যথেষ্ট সহযোগিতা করায় হাসপাতাল কর্তৃপক্ষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সকলকে ধন্যবাদ জানান।
এলাকার সুধীজন এ রকম ক্যাম্প পুনঃ করার জন্য ক্যাপ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।