সোমবার, আগস্ট ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরা জেলা পরিষদের অর্থায়নে উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ

মাগুরা জেলা পরিষদের অর্থায়নে উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ

মাগুরা জেলা পরিষদের অর্থায়নে উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ

মাগুরা জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৭ এপ্রিল) বেলা ১১টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ এবং মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মোট ১৫১টি উন্নয়ন প্রকল্পের বিপরীতে ১ কোটি ৬৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। প্রকল্পগুলোর কাজ শুরুর জন্য প্রাথমিকভাবে আংশিক অর্থ প্রদান করা হয়েছে। কাজ সম্পন্ন হওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণাদি যাচাই সাপেক্ষে অবশিষ্ট অর্থ প্রদান করা হবে।
উল্লেখ্য, অনুষ্ঠানটি জেলা পরিষদ, মাগুরার উদ্যোগে আয়োজন করা হয়।