বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জ্বালানি সংকটে শিক্ষা চালু রাখতে সবার মত নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে: ববি হাজ্জাজ

জ্বালানি সংকটে শিক্ষা চালু রাখতে সবার মত নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে: ববি হাজ্জাজ

জ্বালানি সংকটে শিক্ষা চালু রাখতে সবার মত নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে: ববি হাজ্জাজ


বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও দেশের শিক্ষাব্যবস্থা সচল রাখতে সরকার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

 

বুধবার (৮ এপ্রিল) ‘বৈশ্বিক জ্বালানি সংকটে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা এবং বিদ্যুৎ সাশ্রয়ে শ্রেণিকক্ষে শিক্ষা কার্যক্রম পরিচালনায় পরবর্তী করণীয়’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে পুরো বিশ্ব একটি জ্বালানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং বাংলাদেশও এর বাইরে নয়। তবে এই সংকট থেকে জনগণকে রক্ষা করতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এ বিষয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে তিনি জানান, ক্লাসের সময় কমানো, প্রাকৃতিক আলো-বাতাস ব্যবহার বাড়ানো, অপ্রয়োজনীয় আলো কম ব্যবহার এবং এয়ার কন্ডিশনের ব্যবহার সীমিত করার মতো বিভিন্ন প্রস্তাব ইতোমধ্যে এসেছে। এসব বিষয়ে আরও মতামত নিয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে।

 

প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া। সরকার আলাদা, জনগণ আলাদা- এমন নয়। আপনারা ভোট দিয়ে আমাদের দায়িত্ব দিয়েছেন, আমরা আপনাদের কাছে জবাবদিহি করি। শিক্ষাব্যবস্থা সচল রাখতে সবার অংশগ্রহণ জরুরি। সরকার জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করবে এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এ সংকট মোকাবিলা করা সম্ভব।