রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টলিউডের ‘ব্যান কালচার’ নিয়ে সরব সুপারস্টার দেব

টলিউডের ‘ব্যান কালচার’ নিয়ে সরব সুপারস্টার দেব

টলিউডের ‘ব্যান কালচার’ নিয়ে সরব সুপারস্টার  দেব

কলকাতার ছোট পর্দার অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল টলিউড। এই মৃত্যুকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক ও টেকনিশিয়ান স্টুডিওর দফায় দফায় বৈঠকের পর এক কঠিন সিদ্ধান্ত নিয়েছে ইন্ডাস্ট্রি। অভিযুক্ত প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর সঙ্গে আপাতত কাজ না করার ঘোষণা দিয়েছে টলিউড।

তবে এই প্রতিবাদের মাঝেই টলিউডের অন্ধকার দিক ‘ব্যান কালচার’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেতা দেব। এক সংবাদ সম্মেলনে দেব জানান, টলিউডে কাজের পরিবেশ ফেরাতে বদ্ধপরিকর তারা। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ‘ব্যান’ বা বয়কটের শিকার হয়ে কর্মহীন হয়ে আছেন, তাদের ফিরিয়ে আনার সময় এসেছে।

তিনি জানান, ইন্ডাস্ট্রির অভিভাবক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাকে কথা দিয়েছেন যে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ তালিকায় থাকা শিল্পী ও পরিচালকদের কাজে ফেরানো হবে। দেব বলেন, ‘আমরা এই ব্যান কালচার থেকে দূরে থাকতে চাই। রাহুলের মৃত্যু কতটা মর্মান্তিক, তা আমরা সবাই জানি।’

‘সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত আমরা তাদের সঙ্গে কাজ করব না, এটা ঠিক। কিন্তু এর পাশাপাশি যারা আগে থেকেই বয়কটের শিকার, তাদের ফেরার পথও সুগম করতে হবে।’

দেব আরও বলেন, ‘আমরা এখন আর আলাদা আলাদা কোনো ফোরাম বা ফেডারেশন নই। আমরা সবাই এখন একটাই ছাদের নিচে। রাহুল চলে যাওয়ায় আমরা নতুন করে উপলব্ধি করেছি যে, কাজ করতে না পারাটা কতটা কষ্টের। যাদের কাজ নেই, তারাই কেবল এই যন্ত্রণা বোঝে। তাই বয়কট হওয়া সব শিল্পী ও পরিচালককে দ্রুত কাজে ফেরানো হচ্ছে।’