শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজীবন সন্মান পুরস্কার পেলেন কনক চাঁপা।

আজীবন সন্মান পুরস্কার পেলেন কনক চাঁপা।

আজীবন সন্মান পুরস্কার পেলেন কনক চাঁপা।

বগুড়ার পাঁচতারা হোটেল অ্যান্ড রিসোর্ট মমো ইন-এর খোলা মাঠে অনুষ্ঠিত হলো ২০তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। মঙ্গলবার ৭ এপ্রিল সন্ধ্যায় জাঁকজমকপূর্ণ এই আয়োজনে দেশের সংগীতজগতের উজ্জ্বল তারকারা অংশগ্রহণ করেন।

আজীবন সম্মাননায় ভূষিত হন কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। তার নাম ঘোষণা করেন অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি। মঞ্চে উপস্থিত অতিথিদের হাতে উত্তরীয়, সম্মাননা স্মারক এবং চেক তুলে দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তাপ্রধান শাইখ সিরাজ, টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম ইমপ্রেস, চ্যানেল আইয়ের চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার এবং আরও অনেকে।

লোকগানের প্রখ্যাত শিল্পী কাংলিনী সুফিয়া-কেও বিশেষ সম্মাননা দেওয়া হয়, নাম ঘোষণা করেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।

বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে দর্শকদের মন জয় করেন তানভীর আলম সজীব, মেহরীন মাহতিম, সাকিব মো. খুরশীদ আলম, বাপ্পি, লিজা, সাব্বির, লুইপা, শওকত হায়াত খান, ইমরান, কোনাল, অনন্যা, বিউটি, সালমা, আতিয়া, আনিসা, শফিক, তুহিন, ঝিলিক কিশোর এবং অভিনেত্রী অপু বিশ্বাস ও অভিনেতা আদর আজাদ।

সংগীতের দুই কিংবদন্তি রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন মনোমুগ্ধকর পরিবেশনায় মঞ্চ মাতিয়ে রাখেন। অনুষ্ঠানটির প্রকল্প পরিচালক ছিলেন রাজু আলীম এবং উপস্থাপনা করেন অপু মাহফুজ ও নীল হুরেজাহান।