রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকায় আসার আগে নিউজিল্যান্ড দলে পরিবর্তন

ঢাকায় আসার আগে নিউজিল্যান্ড দলে পরিবর্তন

ঢাকায় আসার আগে নিউজিল্যান্ড দলে পরিবর্তন

দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে আগামীকাল বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দলের। এই সফরে তিনটি করে ওয়ানডে ও তিনটি করে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।

১৭ এপ্রিল থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। প্রথম দুই ম্যাচ হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে বেলা ১১টা থেকে। ২৭ এপ্রিল থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ৩টা থেকে শুরু হবে।

ঢাকা ও চট্টগ্রামে হতে যাওয়া এই সিরিজের আগেই দল ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। ডান হাতের ইনজুরির কারণে আসন্ন সফর থেকে ছিটকে গেছেন পেস অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ক। এছাড়া ওয়ানডে সিরিজ না খেলে পিএসএলে যাবেন আরেক পেসার বেন সিয়ার্স। ক্লার্কের পরিবর্তে দলে ডাক পেয়েছেন বাঁ-হাতি পেসার বেন লিস্টারকে। 

চোট কাটিয়ে বাংলাদেশ সিরিজ দিয়ে খেলায় ফিরছেন নিউজিল্যান্ডের একাধিক ক্রিকেটার। এই তালিকায় আছেন ম্যাট ফিশার, উইল ও’রুর্ক এবং ব্লেয়ার টিকনার। ও’রুর্ক আছেন ওয়ানডে দলে, টিকনার সুযোগ পেয়েছেন টি-টোয়েন্টিতে আর দুই ফরম্যাটের দলেই জায়গা করে নিয়েছেন ফিশার।

এছাড়া নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার দলে নেই। আইপিএল খেলার কারণে এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন তিনি। স্যান্টনারের অনুপস্থিতিতে কিউইদের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।