বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ, শ্রীপুরে দুই বাসে আহত অন্তত ১৫

বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ, শ্রীপুরে দুই বাসে আহত অন্তত ১৫

বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ, শ্রীপুরে দুই বাসে আহত অন্তত ১৫

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজাবাড়ি বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় অনন্যা ও অনন্যা ক্লাসিক পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ মহাসড়কের রাজাবাড়ি বাজার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিকেল সাড়ে ৩টার দিকে ক্ষতিগ্রস্ত বাস দুটি ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে বিপরীত দিক থেকে আসা বাস দুটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা অনন্যা ক্লাসিকের একটি বাস এবং ঢাকা থেকে ছেড়ে আসা অনন্যা পরিবহনের বাস ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষটি ঘটে। এতে দুই বাসের চালক গুরুতর আহত হন। এছাড়া যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ১৫ থেকে ২০ জন আহত হন।
আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
স্থানীয় বাসিন্দা সজীব বলেন, “হঠাৎ বৃষ্টির মধ্যে বাস দুটি নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে সজোরে ধাক্কা দেয়। এতে অনেক যাত্রী আহত হন।”এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, ঘটনাটি হাইওয়ে থানার অধীনে হওয়ায় সেখানে হাইওয়ে পুলিশ কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি।