শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরে সাম্রাজ্যবাদবিরোধী বিক্ষোভ সমাবেশ

যশোরে সাম্রাজ্যবাদবিরোধী বিক্ষোভ সমাবেশ

যশোরে সাম্রাজ্যবাদবিরোধী বিক্ষোভ সমাবেশ

কল্যান রায় জয়ন্ত :

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তিসহ জাতীয় স্বার্থবিরোধী সব ধরনের চুক্তি বাতিলের দাবিতে এবং বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে যশোর প্রেসক্লাব চত্বরে “সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট,  যশোর”-এর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি দেশের অর্থনীতি ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা এসব চুক্তি অবিলম্বে বাতিলের দাবি জানান।

বক্তারা আরও বলেন, ইরানে মার্কিন-ইসরাইলের হামলা, ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা এবং ভেনিজুয়েলাসহ বিভিন্ন দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন বিশ্বশান্তির জন্য মারাত্মক হুমকি। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা কামনা করেন।

সমাবেশে “দুনিয়ার মজদুর এক হও” স্লোগানে মুখরিত হয়ে বক্তারা বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশ শেষে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।