রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কঠিন সময় পার হয়ে কাজে ফিরলেন শামীম।

কঠিন সময় পার হয়ে কাজে ফিরলেন শামীম।

কঠিন সময় পার হয়ে কাজে ফিরলেন শামীম।

কঠিন সময় পার হয়ে কাজে ফিরলেন শামীম।

দীর্ঘদিন কাজের অভাবে কঠিন সময় পার করার পর আবারও শুটিংয়ে ফিরেছেন অভিনেতা শামীম হোসেন। প্রায় তিন দশকের অভিনয়জীবনে নানা উত্থান-পতনের সাক্ষী এই অভিনেতা সম্প্রতি নতুন করে কাজে ফেরার খবর জানিয়েছেন।

শামীম হোসেন আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বলেন, ‘আজকে কাজে ফিরেছি। একটি একক নাটকে কাজ করেছি। কালকে আরেকটি নাটকের কাজ রয়েছে। আর সামনে আরও কাজের কথা চলছে।’কাজের অভাবে লাইভে এসে কান্নাকাটি করেছিলেন শামীম

গত কয়েক বছর ধরে কাজের সংকটে ভুগছিলেন এই অভিনেতা। বিশেষ করে গত এক বছর নিয়মিত কোনো নাটকে দেখা যায়নি তাকে। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক আবেগঘন ভিডিও বার্তায় নিজের আর্থিক সংকটের কথাও তুলে ধরেন, যা ব্যাপকভাবে আলোচনায় আসে।

এক সাক্ষাৎকারে শামীম জানান, বর্তমানে পরিবারের পাঁচ সদস্যের দায়িত্ব সামলানো তার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছিল। কাজের অভাব, যোগাযোগ বিচ্ছিন্নতা এবং অনিয়মিত প্রজেক্ট সব মিলিয়ে দুঃসময় পার করতে হয়েছে তাকে।শুটিং করছেন শামীম হোসেন

তবে সেই পরিস্থিতি কাটিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। নতুন কাজ শুরু করায় আশাবাদী এই অভিনেতা, সামনে আরও নিয়মিত কাজের সুযোগ পাবেন বলে প্রত্যাশা তার।

ক্যারিয়ারের শুরুতে প্রোডাকশন সংশ্লিষ্ট কাজের পাশাপাশি অভিনয়ে যুক্ত হন শামীম। নির্মাতা আফসানা মিমির আহ্বানে ‘বন্ধন’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন তিনি। এরপর অসংখ্য নাটক ও বিশের বেশি চলচ্চিত্রে ছোট ছোট চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন।