সোমবার, আগস্ট ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌচাকে রাস্তা দিয়ে প্রবাহিত হচ্ছে ড্রেনের ময়লা পানি।

মৌচাকে রাস্তা দিয়ে প্রবাহিত হচ্ছে ড্রেনের ময়লা পানি।

মৌচাকে রাস্তা দিয়ে প্রবাহিত হচ্ছে ড্রেনের ময়লা পানি।

মো: শাহ আলম বিশেষ প্রতিনিধি।

গাজিপুর  জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন এর ৬ নাম্বার ওয়ার্ড এর ড্রেন পরিষ্কার না করার কারণে, ড্রেনের ময়লা পানি রাস্তা দিয়ে প্রবাহিত হচ্ছে। এই ময়লা পানির দুর্গন্ধের কারণে রাস্তার পাশের দোকানদারদের বেচা বিক্রি কমে গিয়েছে, স্কুল কলেজ এর শিক্ষার্থী ও গার্মেন্টস শ্রমিকেরা স্বাচ্ছন্দে  যাতায়াত করতে পারছে না। রাস্তার পাশে বাজার হওয়ায় মাছ, গোস্ত দোকানের নির্গত ময়লা পানি  ড্রেন দিয়ে প্রবাহিত হওয়ার কথা থাকলেও, ড্রেনটি জ্যাম হওয়ার কারণে রাস্তা দিয়ে এসব ময়লা পানি প্রবাহিত  হচ্ছে। রাস্তার পাশে কয়েকটি দোকান মালিকের সাথে কথা বলে জানা যায়, ময়লাপানি রাস্তা দিয়ে প্রবাহিত হওয়ার কারণে তাদের ব্যাবসা মন্দা যাচ্ছে। এই মৌচাক ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আরিফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এই বিষয়ে উপজেলা এলজিডি কে জানানো হয়েছে। উপজেলা এলজিডির নির্বাহী প্রকৌশলী মো: বাশেদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন ড্রেনটি  খুব দ্রুত পরিষ্কার করা হবে।