ইকবাল হোসেন রিংকু||মৌলভীবাজারের জেলা প্রশাসক ও বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের সভাপতি মো: ইসরাইল হোসেন এর বিদায় জনিত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৬ নভেম্বর বিকেলে বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের বোর্ডরুমে হাসপাতালের সিনিয়র সহ সভাপতি এডভোকেট মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক ও হাসপাতালের সভাপতি মো: ইসরাইল হোসেন। বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা: ছাদিক আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের সহ সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক মো: ফয়জুল করিম ময়ুন। পরে জেলা বিদায়ী প্রশাসকের হাতে বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের পক্ষে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
