বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বাংলা অভিনয় জগতের এক অনন্য নাম  সঙ্ঘমিত্রা ব্যানার্জি'র প্রয়ান দিবস

আজ বাংলা অভিনয় জগতের এক অনন্য নাম  সঙ্ঘমিত্রা ব্যানার্জি'র প্রয়ান দিবস

আজ বাংলা অভিনয় জগতের এক অনন্য নাম  সঙ্ঘমিত্রা ব্যানার্জি'র প্রয়ান দিবস


রূপালি পর্দা, মঞ্চ, রেডিও কিংবা টেলিভিশন — সর্বত্রই নিজের প্রতিভা, সাবলীলতা ও পরিশীলিত অভিনয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি।


১৯৫৬ সালের ৮ আগস্ট জন্ম বেনারসের সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারে। ছোটবেলা থেকেই নাচ, গান, অভিনয়ে ছিল গভীর টান। উত্তর কলকাতার আদি মহাকালী পাঠশালা-য় পড়াশোনা শুরু করে পরবর্তীতে প্রেসিডেন্সি কলেজ থেকে সংস্কৃত সাহিত্যে অনার্স, আর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।


শুধু পড়াশোনাই নয় — শিল্পকলায়ও ছিল তাঁর অসামান্য দক্ষতা।
এলাহাবাদের প্রয়াগ সঙ্গীত সমিতি থেকে ধ্রুপদী নৃত্যে ডিপ্লোমা,
জাপানের টোকিও থেকেও ক্লাসিকাল নৃত্যে ডিপ্লোমা,
নিখিল বঙ্গ সাহিত্য পরিষদ থেকে বাংলা সাহিত্যে ডিপ্লোমা অর্জন করেন।

 

১৯৮১ সালে ইউনেস্কো আয়োজিত আন্তর্জাতিক ধ্রুপদী নৃত্য সম্মেলনে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারতের প্রতিনিধিত্ব করেন সঙ্ঘমিত্রা — যা তাঁর নৃত্যজীবনের এক গৌরবময় অধ্যায়।
ভরতনাট্যমে প্রশিক্ষণ নিয়েছিলেন গুরু থাঙ্কমণি কুট্টি-র কাছে।

বাংলা সিনেমায় তাঁর অভিনয়দক্ষতায় মুগ্ধ হয়েছিলেন মহানায়ক উত্তম কুমার।
নিজের পরিচালিত শেষ ছবি “কলঙ্কিনী কঙ্কাবতী” তে সঙ্ঘমিত্রাকে অভিনয়ের সুযোগ দেন তিনি।
যদিও ছবিটি মুক্তি পায় উত্তম কুমারের মৃত্যুর পরে, তবে ছবির সেই বিখ্যাত গান —
“বেঁধেছি বীণা গান শোনাবো তোমায়” (বেগম পারভিন সুলতানার কণ্ঠে)
তাঁর ঠোঁট মিলিয়ে রাতারাতি জনপ্রিয়তা এনে দেয় সঙ্ঘমিত্রাকে।

গানের সেই মৃদু হাসি, কোমল মুখভঙ্গি ও চোখের আবেগ তাঁকে বাঙালির হৃদয়ে চিরস্থায়ী করে তোলে।

তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ:
চৌধুরী পরিবার, আত্মজ, ছোট বউ, অশ্লীলতার দায়ে, টগরি, মা, পরশুরামের কুঠার, আপন আমার আপন, জয় পরাজয়, সুরের ভুবনে, অমৃতকুম্ভের সন্ধানে — প্রতিটি ছবিতেই তিনি নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

তিনি অভিনয় করেছেন উত্তম কুমার, ভানু বন্দ্যোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, অপর্ণা সেন, সমিত ভঞ্জ, রুমা গুহঠাকুরতা, প্রেম চোপড়া সহ বহু বিশিষ্ট শিল্পীর সঙ্গে।


টেলিভিশনের জনপ্রিয় মুখ:
নব্বইয়ের দশকের মেগা সিরিয়াল “জননী”-এর ‘জুলি’ চরিত্রে তাঁর অভিনয় সাড়া ফেলে দিয়েছিল।
বাংলা পরিবারের ঘরে ঘরে তিনি হয়ে উঠেছিলেন এক পরিচিত মুখ।


তাঁর অন্যান্য জনপ্রিয় সিরিয়ালগুলো —
মনোরমা কেবিন, সীমারেখা, ওগো প্রিয়তমা, আশা, নিষ্কৃতি, বড়দিদি, পিটার আঙ্কল, লুকোচুরি, তৃতীয় পাণ্ডব, দেবদাসী ইত্যাদি।


মঞ্চ ও রেডিওতে অবদান:
পঞ্চাশটিরও বেশি নাটকে অভিনয় করেছেন সঙ্ঘমিত্রা।
সমান দক্ষ ছিলেন রেডিও নাটকেও।
তাঁর কণ্ঠ, সংলাপ উচ্চারণ ও সংবেদনশীল চরিত্রচিত্রণ তাঁকে মঞ্চ ও বেতার – দুই মাধ্যমেই স্থায়ী করেছে।
সম্মান ও পুরস্কার:
কিশোর কুমার অ্যাওয়ার্ড
মান্না দে স্মৃতি পুরস্কার
রমাপ্রসাদ বণিক স্মৃতি পুরস্কার
সহ আরও বহু স্বীকৃতি পেয়েছেন অভিনয়ের জন্য।
তাঁর তিনটি ছবি — ‘ভালোবাসার আশ্রম’, ‘ভালোবাসা খেলা নয়’ এবং ‘ডাঙ্গা’ — মরণোত্তর মুক্তি পায়।


২০১৬ সালের ২৭ অক্টোবর, দীপাবলির প্রাক্কালে টলিউডে নেমে আসে শোকের ছায়া।
হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঙ্ঘমিত্রা ব্যানার্জি।
তাঁর প্রস্থান বাংলা অভিনয় জগতের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটায়।

শ্রদ্ধাঞ্জলি সঙ্ঘমিত্রা ব্যানার্জিকে যিনি বেঁধেছিলেন বীণা, আর রেখে গেছেন চিরঅমলিন সুর।

 

 

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা