নাটক এবং চলচ্চিত্র অভিনেত্রী কুসুম শিকদার।
২০০২ সালে তিনি লাক্স-আনন্দধারা ফটোজেনিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
২০১০ সালে গহীনে শব্দ দিয়ে কুসুম শিকদারের বাংলা চলচ্চিত্রে অভিষেক হয়।তার দ্বিতীয় চলচ্চিত্র লাল টিপ-এর জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন এবং তার অভিনীত পরবর্তী চলচ্চিত্র শঙ্খচিল-এর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
কুসুমের প্রথম একক অ্যালবাম তুমি আজ কত দূরে প্রকাশিত হয় ১৯৯৯ সালে। এরপর তার দুটি মিশ্র অ্যালবাম জীবনের যত পাওয়া এবং অদল বদল বের হয় যথাক্রমে ২০০০ এবং ২০০১ সালে। দীর্ঘ ১৬ বছর পর "নেশা" শীর্ষক তার একটি একক গান প্রকাশিত হয় ৩ আগস্ট, ২০১৭। বঙ্গ বিডির ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির সঙ্গীতের ভিডিওতেও তিনি অভিনয় করেন।
