রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অসুস্থ নজরুল সংগীত শিল্পী শবনম মুশতারীর পাশে সরকার

অসুস্থ নজরুল সংগীত শিল্পী শবনম মুশতারীর পাশে সরকার

অসুস্থ নজরুল সংগীত শিল্পী শবনম মুশতারীর পাশে সরকার


দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতা ও ডিমেনশিয়ায় (স্মৃতিভ্রম) ভুগছেন একুশে পদকপ্রাপ্ত নজরুলসংগীতশিল্পী শবনম মুশতারী। তার অসুস্থতার খবর জানার পর পাশে দাঁড়িয়েছে সরকার। চিকিৎসার জন্য তাকে আর্থিক সহায়তা দিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন শিল্পী কল্যাণ ট্রাস্ট।

আজ (৪ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে শবনম মুশতারীর বাসভবনে যান সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এ সময় তারা শিল্পীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

সাক্ষাৎকালে শিল্পী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে শবনম মুশতারীর চিকিৎসার জন্য ৫ লাখ টাকার একটি আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। মন্ত্রী ও প্রতিমন্ত্রী জানান, দেশের গুণী শিল্পীদের পাশে সরকার সবসময় রয়েছে এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় শিল্পী কল্যাণ ট্রাস্টের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সায়েলা খানমসহ শিল্পীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শবনম মুশতারী নজরুলসংগীতে বিশেষ অবদানের জন্য ১৯৯৭ সালে একুশে পদকে ভূষিত হন। পরে ২০১৫ সালে তিনি জাতীয় নজরুল পুরস্কারও লাভ করেন।

তিনি বিশিষ্ট কবি তালিম হোসেন এবং প্রখ্যাত কথাসাহিত্যিক ও সাংবাদিক বেগম মাফরুহা চৌধুরীর জ্যেষ্ঠ কন্যা। বর্তমানে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতার পাশাপাশি ডিমেনশিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন