শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সঞ্চয়পত্র বিক্রিসহ পাঁচ সেবা দেবে না বাংলাদেশ ব্যাংক

সঞ্চয়পত্র বিক্রিসহ পাঁচ সেবা দেবে না বাংলাদেশ ব্যাংক

সঞ্চয়পত্র বিক্রিসহ পাঁচ সেবা দেবে না বাংলাদেশ ব্যাংক

প্রাইজবন্ড বিক্রিসহ পাঁচ ধরনের সেবা বন্ধ করে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। অন্য তিন সেবার মধ্যে রয়েছে— গ্রাহক পর্যায়ে ছেঁড়া-ফাটা নোট বদল, সরকারি চালান সংক্রান্ত সেবা এবং চালান সংক্রান্ত ভাংতি টাকা দেওয়া। আজ সোমবার (১৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এই সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের মাতঝিল অফিস প্রাথমিকভাবে সঞ্চয়পত্র, প্রাইজবন্ড বিক্রি আগামী ২০ নভেম্বর থেকে বন্ধ করে দেবে। অন্য তিন সেবা চলতি মাসের মধ্যেই বন্ধ হবে। একইসঙ্গে পর্যায়ক্রমে ঢাকার বাইরে ব্যাংকটির অন্যান্য বিভাগীয় অফিসে এসব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। 

বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোতে অবশ্য এসব সেবা পাবেন গ্রাহকরা। বাণিজ্যিক ব্যাংকগুলো যেন নির্বিঘ্নে এসব সেবা দেয়, তা নিশ্চিত করতে তদারকি বাড়ানো হবে। গ্রাহকদের এসব বিষয়ে অবহিত করতে শিগগিরই প্রচারণা চালানো হবে। অর্থ মন্ত্রণালয়কে ইতোমধ্যে এসব সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।