যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (১১ এপ্রিল) এক্স পোস্টে এই সমালোচনা করেন।
নেতানিয়াহু এক্স পোস্টে জানিয়েছে, তেহরান ও তার আঞ্চলিক মদতপুষ্ট শক্তিগুলোর বিরুদ্ধে ইসরায়েলের লড়াই অব্যাহত থাকবে।
চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর এরদোগান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, যেকোন উস্কানি থেকে নিজেদের সর্তক থাকতে হবে।
তবে কাদের বিরুদ্ধে সর্তক থাকতে বলেছেন, কোন নাম প্রকাশ করেনি এরদোয়ান।
তার্কিশ প্রেসিডেন্টের সমালোচনা করে নেতানিয়াহু সামাজিক মাধ্যম -এ লিখেছেন, ইসরায়েল ইরানের সন্ত্রাসী শাসনগোষ্ঠী ও তার অনুচরদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। এরদোয়ানের মতো নয়, যে তাদের প্রশ্রয় দেয় এবং নিজের কুর্দি নাগরিকদের ওপর হত্যাকান্ড চালিয়ে থাকে।
