শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আশা ছিলেন আমাদের সাউন্ডট্র্যাক প্রিয়াংকা চোপড়া

আশা ছিলেন আমাদের সাউন্ডট্র্যাক প্রিয়াংকা চোপড়া

আশা ছিলেন আমাদের সাউন্ডট্র্যাক প্রিয়াংকা চোপড়া

নব্বই দশকে তুমুল জনপ্রিয় গান উপহার দিয়েছিলেন আশা ভোসলে। বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া তাকে ‘শৈশবের সংগীতসঙ্গী’ হিসেবে উল্লেখ করে বলেন, তিনি ছিলেন আমাদের সাউন্ডট্র্যাক। 

তার মৃত্যুতে বলিউড, সংগীতজগত ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পী, সুরকার ও চলচ্চিত্র ব্যক্তিত্বরা সামাজিক মাধ্যমে তাকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন।

সুরকার এ আর রহমান শোক প্রকাশ করে বলেন, আশা ভোসলে ছিলেন ভারতীয় সংগীতের ইতিহাসে এক অনন্য প্রতিভা। তার ভাষায়— তার কণ্ঠ ছিল অসাধারণভাবে বহুমুখী, এবং তিনি ভারতীয় সংগীতকে বিশ্বমঞ্চে নিয়ে যেতে বড় ভূমিকা রেখেছেন।

নতুন প্রজন্মের গায়িকা হার্ষদীপ কৌর তাকে সংগীতের প্রতিষ্ঠান হিসেবে আখ্যা দিয়ে লেখেন, ভালোবাসার কণ্ঠ আর আমাদের মাঝে নেই… তিনি ছিলেন সংগীতের একটি প্রতিষ্ঠান।

গায়িকা আলকা ইয়াগনিক নারী প্লেব্যাক গায়িকাদের জন্য তার অবদান তুলে ধরে বলেন, তিনি নারী প্লেব্যাক শিল্পীদের জন্য স্বাধীনতার প্রতীক ছিলেন।

গায়ক উদিত নারায়ণ তাকে প্রজন্মের অনুপ্রেরণা হিসেবে স্মরণ করেন। সুরকার ও গায়ক বিশাল দাদলানি তার মৃত্যুতে একে 'যুগের অবসান' হিসেবে উল্লেখ করে বলেন, তার মতো কণ্ঠ আর কখনো পাওয়া যাবে না।