রবিবার, আগস্ট ৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মাগুরায় ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মাগুরায় ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মাগুরায় ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরা-য় ১১ দলীয় জোটের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই জাতীয় সদন গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শহরের ঐতিহাসিক নোমানী ময়দান-এ মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু সঞ্চালনা করেন এবং সভাপতিত্ব করেন জেলা আমীর ও সাবেক ছাত্রনেতা সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের।
এতে বক্তব্য রাখেন—জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ ফারুক হুসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা শাখার সভাপতি ও শালিখা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম বিশ্বাস, পৌর জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মাওলানা আশরাফুল আলম, বিডিবি মাগুরা জেলা শাখার সভাপতি কাজী আব্দুল আওয়াল সবুর, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মোঃ জুবায়ের হোসেন, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ খায়রুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে নোমানী ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর হাফেজ মাওলানা মোঃ লিয়াকত আলী খান, সাবেক ছাত্রনেতা ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহম্মদপুর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী বি এম এরশাদুল্লাহ অহিদসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।