সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপিতে যোগদান করলেন তিন নারী ইউপি সদস্য

বিএনপিতে যোগদান করলেন তিন নারী ইউপি সদস্য

বিএনপিতে যোগদান করলেন তিন নারী ইউপি সদস্য

বিএনপিতে যোগদান করলেন তিন নারী ইউপি সদস্য 

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের তিন মহিলা সদস্য বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চুর নিজ বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন।

যোগদানকারী জনপ্রতিনিধিরা হলেন শিল্পী আক্তার, সংরক্ষিত মহিলা সদস্য, ১, ২ ও ৩ নং ওয়ার্ড, খাদিজা, সংরক্ষিত মহিলা সদস্য, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড, সুলতানা পারভীন, সংরক্ষিত মহিলা সদস্য, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড।

যোগদান অনুষ্ঠানে ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতার সময়ে বিএনপিতে জনগণের আস্থা বাড়ছে। এই তিন জনপ্রতিনিধির যোগদান আমাদের আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে আরও শক্তিশালী করবে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, স্থানীয় সরকার পর্যায়ে দক্ষ ও সৎ জনপ্রতিনিধিদের অংশগ্রহণ বিএনপিকে জনমুখী ও সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নবযোগদানকারী তিন সদস্য জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে বৈষম্য, অনিয়ম ও জনগণের মতপ্রকাশের সুযোগ সংকুচিত হওয়ার কারণে তারা বিএনপির গণতান্ত্রিক অবস্থানের প্রতি আস্থা রেখে দলে যোগ দিয়েছেন।
উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এডঃ আবু জাফর সরকার সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।