সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুর সিও অফিস মোড়ে ইউএনও’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

পিরোজপুর সিও অফিস মোড়ে ইউএনও’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

পিরোজপুর সিও অফিস মোড়ে ইউএনও’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র সিও অফিস মোড় এলাকায় জনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন ও সার্বিক ট্রাফিক ব্যবস্থা সুসংহত করতে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে। পিরোজপুর সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইফতেখারুল ইসলাম শামীম এই অভিযান পরিচালনা করেন।

​অভিযানকালে সিও অফিস মোড় ও এর সংলগ্ন ব্যস্ততম এলাকায় চলাচলকারী মোটরসাইকেলের কাগজপত্র ও ফিটনেস পরীক্ষা করা হয়। ট্রাফিক আইন অমান্য করায় এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বিভিন্ন যানকে অর্থদণ্ড প্রদান করা হয়।

​এছাড়াও, গুরুত্বপূর্ণ এই মোড়ে অনভিপ্রেত যানজট নিরসন, অবৈধ দখল উচ্ছেদ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নবাগত ইউএনও সরেজমিনে অবস্থান করে সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের সতর্ক করেন। আইন মেনে চলার আহ্বান জানিয়ে উপস্থিত সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

​অভিযান সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইফতেখারুল ইসলাম শামীম জানান, "সিও অফিস মোড় পিরোজপুর শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা। সর্বসাধারণের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সদর উপজেলা প্রশাসনের এমন অভিযান ও মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

​ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সদর উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।