শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে আহত ২ হাজার শিশু, ৫ হাজার নারী

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে আহত ২ হাজার শিশু, ৫ হাজার নারী

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে আহত ২ হাজার শিশু, ৫ হাজার নারী

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলার ভয়াবহতায় ক্ষতবিক্ষত হয়ে উঠছে শিশুদের জীবন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২ হাজার ১১৫ শিশু ও কিশোর আহত হয়েছে। 

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন দেশটির জরুরি সেবা বিভাগের প্রধান জাফর মিয়াদফার। 

তিনি বলেন, আহতদের সবাই ১৮ বছরের নিচে। এর মধ্যে ১২৪ জনের বয়স পাঁচ বছরেরও কম, আর ২৪ জনের বয়স মাত্র দুই বছরের নিচে। যাদের অনেকেই এখনো ঠিকমতো হাঁটতেও শেখেনি, অথচ সহ্য করতে হচ্ছে যুদ্ধের নির্মম ক্ষত।

তিনি আরও জানান, এই হামলায় প্রায় ৫ হাজার নারী আহত হয়েছেন। তীব্র আঘাতে বিধ্বস্ত পরিবারগুলোতে ছড়িয়ে পড়েছে শোক আর আতঙ্ক। অধিকাংশ হামলা চালানো হয়েছে তেহরানসহ খুজেস্তান, লারেস্তান, ইসফাহান, কেরমানশাহ এবং ইলাম প্রদেশে।