শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে, এক মাদক সেবীর মৃত্যু, জনতার লাঠিপেটায় আহত

মাগুরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে, এক মাদক সেবীর মৃত্যু, জনতার লাঠিপেটায় আহত

মাগুরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে, এক মাদক সেবীর মৃত্যু, জনতার লাঠিপেটায় আহত

মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি:- মাগুরা মহম্মদপুর উপজেলার কানুটিয়া চরপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের সময় আটক আকুব্বর মোল্লা (৩৭) নামে এক মাদক সেবী নিহত হয়েছে। নিহতের স্ত্রীর জোসনা খাতুনের অভিযোগ তার স্বামী কে মাদকদ্রব্যের কর্মকর্তারা পিটিয়ে হত্যা করেছে।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক  সাহারা ইয়াসমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ১১ সদস্যের একটি টিম আজ রবিবার সকাল ১১ টার দিকে কানুটিয়া চরপাড়া এলাকায় একাধিক মাদক মামলার আসামি আকুব্বর মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে তার ঘরের আলমারি থেকে হাফ কেজি গাজা উদ্ধার এবং তাকে আটক করা হয়। আসামী হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। তাৎক্ষণিক ভাবে উত্তেজিত এলাকাবাসী তাদের উপর হামলা চালিয়ে মিঠুন বেপারী নামে এক সদস্যকে গুরুতর আহত করে।
পরে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের জনরোষ থেকে উদ্ধার করে। 
স্থানীয়দের সহায়তায় নিহত আকব্বর কে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত  ডাক্তার সাদিয়া সাকিনা ঝরা তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাননি বলেও জানান। 
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো মিরাজুল ইসলাম জানান, কানুটিয়া চরপাড়ার আকুব্বর নামে এক মাদক ব্যবসায়ী কে মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটকের সময় তার মৃত্যু হয়েছে। লাশের ময়না তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। পুলিশী তদন্ত চলছে।