মুক্তিযোদ্ধা, খ্যাতিমান অভিনেতা-চলচ্চিত্র পরিচালক-প্রযোজক-পরিবেশক-সঙ্গীত পরিচালক- গীতিকার-কন্ঠশিলী-স্বাধীনবাংলা বেতারকেন্দ্রর শব্দসৈনিকদের অন্যতম একজন
আজমল হুদা মিঠু’র জন্ম ১৩ এপ্রিল ১৯৪৩ সালে বগুড়ায়। তাঁর বাবা মৌলভী কাজেব উদ্দিন আহমেদ ছিলেন আইনজীবী। মা সালমা আক্তার খাতুন।
১৯৬৮-তে প্রথম অভিনেতা হিসেবে চলচ্চিত্রে জড়িত হন তিনি। প্রথম অভিনীত চলচ্চিত্র আমজাদ হোসেন পরিচালিত ‘বাল্যবন্ধু’। এছাড়াও আনাড়ি, পায়েল, বাবলু, কসম উসক্ ওয়াক্ত কি (নায়ক), স্মৃতিটুকু থাক, ঢেউয়ের পর ঢেউ, রং বদলায়, পীচ ঢালা পথ, ধীরে বহে মেঘনা (নায়ক), সংগ্রাম, রাতের পর দিন, বিজলী, চ্যালেঞ্জ, দোস্তী, আক্রোশ, আমিই ওস্তাদ, এরই নাম দোস্তী’সহ অসংখ্য ছবিতে তিনি অভিনয় করেছেন।
তাঁর কাহিনী-চিত্রনাট্য ও পরিচালনায়- দোস্তী, আমিই ওস্তাদ (সঙ্গীত পরিচালনাও), চোর ডাকাত পুলিশ, অপরাধ জগতের রাজা, ঝন্টু মন্টু দুই ভাই, নির্মিত হয়।
তাঁর প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র সমূহের মধ্যে-ধীরে বহে মেঘনা, বাদশা, দোস্তী, কালো গোলাপ, অগ্নিপরিক্ষা, নিয়তীর খেলা, মিলন তারা, আমিই ওস্তাদ, চোর ডাকাত পুলিশ, সংসার সীমান্তে, দুখিনীবধূ, শয়তান যাদুকর, অপরাধ জগতের রাজা, এরই নাম দোস্তী, ঝন্টু মন্টু দুই ভাই অন্যতম। তাঁর প্রযোজনা সংস্থার নাম সালমা কথা চিত্র ও জয় বিজয় চলচ্চিত্র।
আজমল হুদা মিঠু অনেক ব্যবসা সফল ভালো চলচ্চিত্র উপহার দিয়েছেন। তিনি অনেক নতুন নতুন শিল্পী, কলা-কুশলী ও পরিচালকদের কাজ করার সুযোগ করে দিয়েছেন। একজন শক্তিমান অভিনেতা হিসেবেও ছিলেন সুপরিচিত।
মহান মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি স্বাধীনতাকামী শিল্পী-কলাকুশলীদের নিয়ে গড়ে তুলেছিলেন একটি শক্তিশালী সংগঠন। দেশের বাইরে বা মুক্তাঞ্চলে যাওয়ার জন্য মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষদের সহযোগিতা করতো এই সংগঠন।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘জল্লাদের দরবার’ নাটকের সংগঠক ও অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা আজমল হুদা মিঠু, মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ঐতিহাসিক নাটক ‘জল্লাদের দরবার’-এ অভিনয় করে খ্যাতিমান অভিনেতা হিসেবে স্মরণীয় হয়ে আছেন ।
তাঁর প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রসমূহের মধ্যে- ধীরে বহে মেঘনা, বাদশা, দোস্তী, কালো গোলাপ, অগ্নিপরিক্ষা, নিয়তীর খেলা, মিলন তারা, আমিই ওস্তাদ, চোর ডাকাত পুলিশ, সংসার সীমান্তে, দুখিনীবধূ শয়তান যাদুকর, অপরাধ জগতের রাজা, এরই নাম দোস্তী, ঝন্টু মন্টু দুই ভাই, অন্যতম। তাঁর প্রযোজনা সংস্থার নাম, সালমা কথা চিত্র ও জয় বিজয় চলচ্চিত্র।
আজমল হুদা মিঠু সুরারোপিত কয়েকটি গান- তোমাদের পাশে এসে, বিপদের সাথী হতে আজকের চেষ্টা আমার…, এ কি ভুল আমি করলাম…, তুমি সন্ধ্যা আকাশের তারার মতো আামার মনে জ্বলবে…, আমি যদি মেঘ হতাম…, যদি জানতে চাও…, ভালোবেসে সবারই তো ঘর বাঁধা হয় না।
আজমল হুদা মিঠু শারীরিকভাবে চলে গেছেন ৩ জানুয়ারি ২০১০ কিন্তু রেখে গেছেন তাঁর সৃষ্টিশীল কর্ম। রেখে গেছেন শিল্প-সংস্কৃতির জগতে তাঁর বলিষ্ঠ উজ্জ্বল ভূমিকা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ও বাংলাদেশের চলচ্চিত্রশিল্পে তাঁর অবদান চিরদিনই স্মরণযোগ্য।
