শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

মেহেরপুর সদর উপজেলার বলিহারপুর গ্রামে গত ১১ এপ্রিল বিকালে জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করতে গিয়েছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। সেখানে মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুণকে ধাক্কা মারার একটি ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একজন সাবেক সংসদ সদস্য ও জুলাই আন্দোলনে সক্রিয় নেতাকে এভাবে অপমান করার তুমুল সমালোচনা হচ্ছিল।

ভিডিওটি নিয়ে এবার মুখ খুলেছেন মাসুদ অরুণ। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, শহীদ উদ্দীন চৌধুরী অ্যানির সঙ্গে তার সম্পর্ক নষ্টের জন্য কেউ এই ভিডিও ভাইরাল করেছে। 

তার ভাষ্য, ‘শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আমার বন্ধু, আমার ভাই। খাল খনন কর্মসূচিতে উনি আমার সঙ্গে করমর্দন করেন, কুশলাদি বিনিময় করেন। অতিরিক্ত ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির এক পর্যায়ের একটা ভিডিও করে কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে যা অত্যন্ত দুঃখজনক।’

উল্লেখ্য, মাসুদ অরুণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে মেহেরপুর-১ আসনে লড়েছিলেন। ১ লাখ ৪ হাজার ৭৮৭ ভোট পেলেও তিনি হেরে গিয়েছেন জামায়াতের প্রার্থী তাজউদ্দিন খানের কাছে, তিনি ১ লাখ ২১ হাজার ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। 

মাসুদ অরুণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য।