সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের নিয়ে পুলিশ সুপার কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের নিয়ে পুলিশ সুপার কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের নিয়ে পুলিশ সুপার কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

অনুষ্ঠিত।
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি 
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র হতে আগত ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী অফিসারদের মাঠ-সংযুক্তি কার্যক্রমের অংশ হিসেবে মাগুরা জেলা পুলিশ কর্তৃক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বেলা ১২ ঘটিকায় পুলিশ সুপার কার্যালয়, মাগুরার সম্মেলন কক্ষে আয়োজিত উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।

প্রশিক্ষণ কর্মশালার শুরুতেই মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে প্রশিক্ষণার্থী অফিসারদের ফুলেল শুভেচ্ছা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরবর্তীতে প্রশিক্ষণার্থীদের সাথে পরিচিতি পর্ব শেষে মাগুরা জেলা ও জেলা পুলিশের ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়।

উক্ত প্রেজেন্টেশনের মাধ্যমে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট, জনবল কাঠামো, দায়িত্ব বণ্টন, আধুনিক কার্যক্রম এবং অর্জিত সাফল্যের বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়, যা প্রশিক্ষণার্থীদের মাঠ পর্যায়ের বাস্তব পুলিশিং সম্পর্কে সম্যক ধারণা প্রদান করে।

এসময় উপস্থিত ছিলেন  শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মাগুরা; এবং  দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মাগুরা।

উক্ত কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণার্থী অফিসারগণ মাঠ পর্যায়ের কার্যক্রম সম্পর্কে বাস্তবধর্মী জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান, যা তাদের ভবিষ্যৎ পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।