রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় সারাইগাছি মোড় থেকে শোডাউনটি শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে।
হাজারো নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে শোডাউনটি গাংগুরিয়া ইউনিয়নের সর্বস্তরে নির্বাচনী আমেজ ছড়িয়ে দেয়। শোডাউন চলাকালে সমর্থকেরা আব্দুল মজিদের সমর্থনে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন এলাকা এবং সাধারণ ভোটারদের কাছে দোয়ার পাশাপাশি মজিদকে বিজয়ী করার আহ্বান জানান। পথিমধ্যে বিভিন্ন মোড়ে গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন পদপ্রার্থী আব্দুল মজিদ।
এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মজিদ বলেন, “আমি গাংগুরিয়া ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সেবা করতে চাই। এলাকার উন্নয়ন, শিক্ষা, উন্নত যোগাযোগব্যবস্থা, মানসম্মত স্বাস্থ্যসেবা ও প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রথম কাজ। জনগণের আস্থা ও ভালোবাসাকে সম্বল করে একটি আধুনিক, বৈষম্যহীন ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।”
উক্ত মোটরসাইকেল শোডাউনে গাংগুরিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও সর্বসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মোঃ আরিফুল হক সাহিন
পোরশা নওগাঁ প্রতিনিধি