মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় বায়ুদূষণ অপরাধে দুই ভবনকে ২৫ হাজার টাকা জরিমানা

নওগাঁয় বায়ুদূষণ অপরাধে দুই ভবনকে ২৫ হাজার টাকা জরিমানা

নওগাঁয় বায়ুদূষণ অপরাধে  দুই ভবনকে ২৫ হাজার টাকা জরিমানা

নওগাঁ সদর উপজেলার উকিলপাড়া এলাকায় নির্মাণসামগ্রী রাস্তায় ফেলে রাখা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় নির্মাণাধীন দুটি ভবনের কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কাজীর মোড় থেকে ডিবি অফিস সড়কের উকিলপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ রাশেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে দুটি মামলা করে এ জরিমানা আদায় করা হয়। এ সময় রাস্তায় রাখা ইট-বালু ঢেকে রাখা ও নির্মাণকাজে বায়ুদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে আশপাশের নির্মাণাধীন ভবনের মালিকদেরও সতর্ক করা হয়। পাশাপাশি স্থানীয়দের বায়ুদূষণ রোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। নিরাপত্তায় দায়িত্ব পালন করে ব্যাটালিয়ন আনসারের একটি দল।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 


নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি