সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নরসিংদীতে বিভিন্ন অপরাধে জড়িত ৫৫ জন গ্রেপ্তার

নরসিংদীতে বিভিন্ন অপরাধে জড়িত ৫৫ জন গ্রেপ্তার

নরসিংদীতে বিভিন্ন অপরাধে জড়িত ৫৫ জন গ্রেপ্তার

নরসিংদীতে অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে। নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫৫ জনকে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করেছে পুলিশ। নরসিংদী জেলায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং অপরাধী এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিশ্চিতের অংশ হিসেবে জেলার সকল থানা ও ইউনিটকে মাঠে থাকতে নির্দেশনা দেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম। এরই ধারাবাহিকতায় জেলা পুলিশের একাধিক টিম টানা অভিযান পরিচালনা করে। মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন। জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অপরাধ দমনে তৎপরতা অব্যাহত থাকবে এবং মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকা- এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।