রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাজার কণ্ঠে ভোরের রবীন্দ্র সরোবরে বৈশাখ বরণ

হাজার কণ্ঠে ভোরের রবীন্দ্র সরোবরে বৈশাখ বরণ

হাজার কণ্ঠে ভোরের রবীন্দ্র সরোবরে বৈশাখ বরণ


রাতের আঁধার কাটতেই ভোরের প্রথম আলোয় রাজধানীর ধানমন্ডির রবীন্দ্রসরোবর রূপ নেয় এক প্রাণময় উৎসবমঞ্চে। পয়লা বৈশাখ উপলক্ষে চ্যানেল আই ও সুরের ধারার যৌথ আয়োজনে হাজারো কণ্ঠে বর্ষবরণে মেতে ওঠেন শিল্পী ও দর্শক—সংগীত আর প্রকৃতির মেলবন্ধনে স্বাগত জানানো হয় বঙ্গাব্দ ১৪৩৩-কে।

মঙ্গলবার ভোর থেকে রবীন্দ্রসরোবর প্রাঙ্গণ মানুষ আসতে থাকে। ধানমন্ডি লেকের পানিতে তখনো সূর্যের আলো পড়েনি, অথচ উৎসবের আবহ জানিয়ে দেয়—বাঙালির কাছে বৈশাখ মানেই গান, মিলন আর নবজাগরণ। পুরোনো বছরের গ্লানি মুছে নতুন বছরকে বরণ করে নেওয়ার এই আয়োজন যেন এক সম্মিলিত আবেগের প্রকাশ।
নিশীথ দে সেতার পরিবেশনায় শুরু হয় অনুষ্ঠান। এরপর ধীরে ধীরে জমে ওঠে পরিবেশনা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীদের অংশগ্রহণে এটি হয়ে ওঠে এক বৃহৎ সাংস্কৃতিক মিলনমেলা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন বলেন, বাঙালির চিরায়ত উৎসবগুলোর মধ্যে পয়লা বৈশাখই সবচেয়ে বড় সর্বজনীন আয়োজন। বৈশ্বিক অস্থিরতার এই সময়ে সংস্কৃতি চর্চাই মানুষের মনে শান্তি ফিরিয়ে আনতে পারে। শুভেচ্ছা বক্তব্য দেন সুরের ধারার অধ্যক্ষ, খ্যাতিমান রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আরও বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।

এরপর রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে সুরের ধারার শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন ‘ওঠো ওঠো রে—বিফলে প্রভাত বহে যায় যে’ গানটি, যার মধ্য দিয়ে শুরু হয় মূল পরিবেশনা। পরে রেজওয়ানা চৌধুরী বন্যা একক কণ্ঠে শোনান ‘নব আনন্দে জাগো আজি নবরবিকিরণে’। একে একে মঞ্চে আসেন ফাহিম হোসেন চৌধুরী, কিরণচন্দ্র রায়, রফিকুল আলম, স্বাতী সরকার, লুইপাসহ অন্য শিল্পীরা।