শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৈশাখ মায়ের সাথে কিভাবে সময় কাটাতেন অভিনেত্রী ফারিন

বৈশাখ মায়ের সাথে কিভাবে সময় কাটাতেন অভিনেত্রী ফারিন

বৈশাখ মায়ের সাথে কিভাবে সময় কাটাতেন অভিনেত্রী ফারিন

জেছোট ও বড় পর্দার আলোচিত অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বর্ষবরণ অনুষ্ঠান উদযাপনে মেতেছেন এই অভিনেত্রী। এ উপলক্ষে কেনাকাটাও করেছেন। বাসায়ও পিঠাপুলি তৈরি করেছেন তার মা।  

শৈশব-কৈশোরের বৈশাখ নিয়ে কথা বলেছেন তাসনিয়া ফারিণ। স্মৃতিচারণ করে এ অভিনেত্রী বলেন, “ছোটবেলার কথা খুব মনে পড়ে। তখন শহরেও মেলা বসত। আমি মায়ের সঙ্গে গিয়ে দোকান দিতাম। কখনো মুড়ি-বাতাসা, কখনো স্কুলের বৈশাখী অনুষ্ঠানে আচার বা পিঠা বিক্রি করতাম।” 

প্রতি বছর রমনা বটমূলে ‘ছায়ানট’ নাচ-গান পরিবেশন করে থাকে। ছোট সময়ে এসব তাসনিয়া ফারিণের মনে ছাপ ফেলত। এসব তথ্য স্মরণ করে তিনি বলেন, “আমাদের বাসা থেকে রমনা বটবৃক্ষ পায়ে হাঁটা পথ। নতুন পোশাকে সেজে বাড়ির বড়দের হাত ধরে সেখানে পৌঁছে যেতাম। সকলের সঙ্গে বুঁদ হয়ে গান শুনতাম।”  

সময় বদলেছে। চাইলেই এখন জনস্রোতে পা মেলাতে পারেন না তাসনিয়া ফারিণ। তিনি বলেন, “বদলে যেখানে থাকি, সেখানে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিই। আমি কিন্তু লাল পাড় সাদা শাড়ি কিনেছি। মা রকমারি পিঠা বানিয়েছেন।” 

এবারের নববর্ষ উদযাপন নিয়ে তাসনিয়া ফারিণ বলেন, “গত কয়েক বছর ধরে এই সময়ে ঈদের আগের রোজা পড়েছে। আমরা তেমনভাবে উদযাপন করতে পারিনি। এ বছর সেটা হবে।”