শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল নেতা শফিকুল ইসলাম

মাগুরায় এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল নেতা শফিকুল ইসলাম

মাগুরায় এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল নেতা শফিকুল ইসলাম

শিক্ষা ঐক্য প্রগতি—শিক্ষাই শক্তি, শিক্ষার্থীরাই ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০০-এর অধিক পরীক্ষার্থীর মাঝে কলম, খাতা, জ্যামিতি বক্সসহ প্রয়োজনীয় পরীক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা আজাদ হোসেন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাগুরা জেলা ছাত্রদল নেতা মোঃ শফিকুল ইসলাম। তাঁর নেতৃত্বে এ উদ্যোগ বাস্তবায়িত হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই জাতির উন্নয়নের মূল চাবিকাঠি। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করবে এবং তাদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি করবে।
শেষে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া ও সংক্ষিপ্ত সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি