শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রমজানে সালাত ও তারাবিতে নিয়মিত অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

রমজানে সালাত ও তারাবিতে নিয়মিত অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

রমজানে সালাত ও তারাবিতে নিয়মিত অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

‎দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে পবিত্র মাহে রমজান ২০২৬ ইং এ শিশু ও কিশোরদের মাঝে ইবাদত এবং নেক আমলের প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল-২০২৬ ইং) বাদ মাগরিব সাভার শ্রীপুরের বাইতুল হাসান জামে মসজিদে। উক্ত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন  মাদরাসাতুল আখলাক শ্রীপুর এর প্রতিষ্ঠাতা পরিচালক এইচ. এম. রওনাকুল ইসলাম রনি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালবাগ মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস মাওলানা যোবায়ের আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিমপুর ছাপড়া মসজিদের সম্মানিত খতিব, দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশ এর পরিচালক, ইসলামিক গবেষক মাওলানা যোবায়ের বিন আব্দুল কুদ্দুস এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্রাদার্স কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র শ্রীপুরের পরিচালক মাওলানা মুজাহিদুল ইসলাম । পবিত্র মাহে রমজানে মুসলিম শিশু এবং কিশোররাও যেন সালাত, তারাবী, নেক আমল ও ইবাদত বন্দেগীতে  এগিয়ে থাকতে পারে সেই লক্ষ্যে বিভিন্ন মসজিদে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
‎এই প্রতিযোগিতায় অনেকেই অংশগ্রহণ করেছিল তাদের মধ্য  যারা বিজয়ী হয়েছে  তাদের সবাইকে আজ পুরস্কার প্রদান করা হয়। বিজয়ীদের তালিকায় ছিল ৬৯জন শিশু কিশোর। তাদের মধ্যে সাভার শ্রীপুরের ৪৩ জন, আজিমপুর ছাপরা মসজিদের ১০ জন, গাজীপুর আল আলবির জামে মসজিদের ১৩ জন এবং বায়তুর রহমান জামে মসজিদের ৩ জন। এছাড়াও দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দ্বীনি ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। কখনো কখনো ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে গরিব ও সুবিধা বঞ্চিত অসহায় মানুষদেরকে ফ্রি চিকিৎসা এবং ঔষধ দেওয়া হয়। কখনো ধর্মীয় বিষয়ে বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে হক্কানী ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে সেমিনার ও করা হয়। কখনো যুবকদেরকে অন্যায় অনাচার অশ্লীলতা মাদক এবং দেশ ধর্ম বিরোধী গর্হিত কাজকর্ম থেকে মুক্ত রাখার লক্ষ্যে ইসলাহী প্রোগ্রাম করা হয়। 

‎স্টাফ রিপোর্টারঃ শাহ আলমগীর হোসাইন