শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

​সুনামগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ।

​সুনামগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ।

​সুনামগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ।

জাতীয় সংগীত আর ‘এসো হে বৈশাখ’ গানের সুরে সুনামগঞ্জে বরণ করে নেওয়া হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।

মঙ্গলবার পহেলা বৈশাখ১৪৩৩
সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে জেলাজুড়ে উদযাপিত হয়েছে বাঙালির এই প্রাণের উৎসব।

​সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও বর্ষবরণের ঐতিহ্যবাহী গান পরিবেশনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপরই বের করা হয় নববর্ষের প্রধান আকর্ষণ শোভাযাত্রা। বর্ণাঢ্য এই শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ঢাক-ঢোলের শব্দ আর রঙ-বেরঙের নানান কারুকাজে সেজেছিল পুরো শহর। শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন শহীদ মিনার মাঠে গিয়ে শেষ হয়।

বর্ষবরণের এই উৎসবে নেতৃত্ব দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক
ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম। এছাড়াও শোভাযাত্রায় অংশ নেন
​জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি।
​রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
​বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের সাধারণ মানুষ।
​হাজারো মানুষের অংশগ্রহণে এই শোভাযাত্রাটি এক বিশাল মিলনমেলায় পরিণত হয়, যা সুনামগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে রুপ নেয়। 


সুনামগঞ্জ প্রতিনিধি শফিকুল বারী