বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শালিখায় বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা

শালিখায় বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা

শালিখায় বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা

মাগুরার শালিখা উপজেলার সিংড়া গ্রামে (ভাড়া বাসায়) বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর সাবেক স্বামী মানসিক ভারসাম্যহীন ছিলেন। অভিযুক্ত আজিজুর রহমান উপজেলার আড়পাড়া গ্রামের সামছুর রহমানের ছেলে এবং ওই নারীর সাবেক স্বামীর মামাতো ভাই। পারিবারিক সূত্রে পরিচয়ের কারণে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং এক পর্যায়ে প্রায় এক বছরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগ অনুযায়ী, আজিজুর রহমান বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে তার স্বামীকে তালাক দিতে প্ররোচিত করেন। পরে শালিখার সিংড়া গ্রামের একটি ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস শুরু করেন তারা। ওই বাসায় নারী একাই থাকতেন এবং অভিযুক্ত তার খরচ বহন করতেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত ২৭ মার্চ সন্ধ্যায় অভিযুক্ত আজিজুর রহমান ওই নারীর বাসায় গিয়ে বিয়ের আশ্বাস দিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে রাত ১০টার দিকে ওষুধ কেনার কথা বলে বের হয়ে আর ফিরে আসেনি।

পরবর্তীতে ভুক্তভোগী যোগাযোগ করলে অভিযুক্ত প্রথমে পরদিন আসার আশ্বাস দিলেও পরে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে যোগাযোগ বন্ধ করে দেন। পরে ভুক্তভোগী তার স্বজনদের নিয়ে অভিযুক্তের আড়পাড়া গ্রামের বাড়িতে গেলে সেখানেও তিনি বিয়ের বিষয়টি অস্বীকার করেন। এতে উপায়ান্তর না পেয়ে ভুক্তভোগী নারী গত ৩০ মার্চ মাগুরা আদালতে মামলা দায়ের করেন।

এদিকে মামলার পর ভুক্তভোগী নারী স্থানীয় একটি প্রভাবশালী গোষ্ঠীর হুমকির মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন।

এ বিষয়ে শালিখা থানা পুলিশের ওসি (তদন্ত) মোঃ মোতালেব হোসেন জানান, আদালতের কাগজপত্র এখনো থানায় পৌঁছেনি। তিনি বাদীকে প্রয়োজনীয় কাগজ নিয়ে থানায় যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 

জসীম উদ্দীনঃ শালিখা ( মাগুরা) প্রতিনিধিঃ