রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এবার ইতালিতে মুক্তি পাচ্ছে প্রিন্স

এবার ইতালিতে মুক্তি পাচ্ছে প্রিন্স

এবার ইতালিতে মুক্তি পাচ্ছে প্রিন্স


পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া পাঁচ সিনেমার চারটি ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’ ইতিমধ্যে মুক্তি পেয়েছে দেশের বাইরে। সবশেষ সিনেমা হিসেবে এবার বিদেশে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’।

আগামী ১৮ ও ২০ এপ্রিল ইতালির ভেনিস ও রোম শহরের দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে প্রিন্স। ইতিমধ্যে চলছে অগ্রিম টিকিট বুকিং। এমনটি জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। প্রযোজনা প্রতিষ্ঠানটি আরও জানায়, ইতালি থেকে শুরু হচ্ছে প্রিন্সের আপডেটেড ভার্সন। এর ফলে প্রিন্স সিনেমা নিয়ে দেশে যে জটিলতা দেখা দিয়েছিল, তা কাটিয়ে আরও নিখুঁত প্রদর্শনী দেখতে পাবেন দর্শকেরা।

এবার ঈদে হলের মালিকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে প্রিন্স। সিনেমার সাউন্ড, কালার, ভিএফএক্স নিয়ে অভিযোগের অন্ত ছিল না। গল্পে সামঞ্জস্য না পাওয়ার অভিযোগও করেন অনেকে। ঈদে মুক্তি দেওয়ার জন্য সম্পূর্ণ কাজ শেষ না করেই মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটি, এমন অভিযোগও করেছেন অনেকে।

সমস্যা ছিল আরও, কারিগরি ত্রুটির কারণে স্টার সিনেপ্লেক্সে প্রথম চার দিন প্রদর্শনী পায়নি প্রিন্স। ঈদের দিন প্রায় অর্ধশত সিঙ্গেল স্ক্রিনেও প্রদর্শন করা যায়নি সিনেমাটি। এ নিয়ে হলে ভাঙচুরের ঘটনা ঘটেছে। সব অভিযোগ মেনে নিয়ে বিশেষ প্রদর্শনীতে টিমের পক্ষ থেকে ক্ষমা চান শাকিব খান। এবার দেখার বিষয় দেশের বাইরে প্রিন্স কতটা দর্শক টানতে পারে।

নব্বইয়ের দশকের ঢাকা শহরের এক গ্যাংস্টারের গল্পে নির্মিত হয়েছে প্রিন্স। গ্যাংস্টার চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। সিনেমায় আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, দিব্যেন্দু ভট্টাচার্য, ইন্তেখাব দিনার, মাহমুদুল ইসলাম মিঠু, শরীফ সিরাজ, লোকনাথ দে, পিয়ান সরকার, মৃত্যুঞ্জয় ভট্টাচার্য প্রমুখ।