শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

গলাচিপার গোলখালী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বড় গাবুয়া গ্রামে স্ত্রীর সাথে অভিমান করে মাছ ধরার জাল দিয়ে আত্মহত্যা করেছে হাসান হাওলাদার নামের এক যুবক। তার বাবার নাম মস্তফা হাওলাদার। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর ৪টার দিকে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় গলাচিপা থানায় একটি ইউডি করা হয়েছে বলে জানা গেছে। 
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের মস্তফা হাওলাদারের ছেলে হাসান হাওলাদার(২২) গত কয়েক দিন ধরে তার স্ত্রীর হালিমার সাথে মনমালিন্য চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্ত্রীর সাথে ঝগড়াঝাটি করে ঘরের আসবাবপত্র ভাংচুর করে বের হয়ে যায়। এর পর থেকে হাসানকে খুঁজে পাওয়া যায়নি। এক পর্যায় ঘটনার জের ধরে শুক্রবার রাত চারটার দিকে নিজ বাড়ির পরিত্যক্ত ঘরে গলায় জাল পেচিয়ে আত্মহত্যা করেন। শুক্রবার ফজরের নামাজের সময় হাসানকে তার বাবা পরিত্যক্ত ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেয়। তার চিৎকারে লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। পুলিশ লাশের সুরাতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।


বার্তা প্রেরক 
রাকিবুল হাসান 
গলাচিপা পটুয়াখালী