শনিবার, আগস্ট ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নেতৃত্ব নির্বাচন ছাড়াই শেষ হলো উখিয়া উপজেলা হলদিয়া উত্তর যুব দলের দ্বিবার্ষিক সম্মেলন!

নেতৃত্ব নির্বাচন ছাড়াই শেষ হলো উখিয়া উপজেলা হলদিয়া উত্তর যুব দলের দ্বিবার্ষিক সম্মেলন!

নেতৃত্ব নির্বাচন ছাড়াই শেষ হলো উখিয়া উপজেলা  হলদিয়া উত্তর যুব দলের দ্বিবার্ষিক সম্মেলন!

আজ শুক্রবার ১৭ই এপ্রিল ২০২৬ বিকাল তিনটায় কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন উত্তর শাখা যুবদলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তবে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য উপস্থিত না থাকায় কোনো ধরনের কমিটি ঘোষণা ছাড়াই সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়। সম্মেলনে যোগ্য ও স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্ব নির্বাচনে বেশ কিছু কঠোর শর্তের কথা জানিয়েছেন জেলা যুবদলের সভাপতি।
 

উপজেলা বিএনপির সভাপতি জনাব সরোয়ার জাহান চৌধুরী জানিয়েছেন , নেতৃত্বের দৌড়ে থাকাদের যোগ্যতা মূল্যায়নে কয়েকটি বিশেষ দিক বিবেচনায় নেওয়া হবে। বিশেষ করে ২০২২-২৩ সালের আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয়দের ভূমিকা গুরুত্বের সাথে দেখা হচ্ছে। পাশাপাশি ২০২৪ সালের জুলাই পরবর্তী সময়ে যারা করে সক্রিয় হয়েছেন, তাদের বর্তমান আচার-আচরণ ও কার্যক্রমও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। তাদের দলীয় নেতা কর্মীদের মামলা হামলা ও পক্ষপাত মূলক কমিটি দেওয়া হয়েছে কিনা সেগুলো যাচাই-বাছাই করা হবে। 
 

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল স্পষ্ট জানিয়ে দেন, নতুন কমিটিতে বিতর্কিতদের কোনো স্থান হবে না। যারা বিগত সময়ে আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছে, আমলাতান্ত্রিক বা ব্যবসায়িক সুবিধা নিতে ব্যস্ত ছিল কিংবা মাদক কারবারের সাথে সামান্যতম সম্পৃক্ততা রয়েছে, তাদের কোনোভাবেই পদায়ন করা হবে না।
 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী যখন ঘোষণা দেন শাহজাহান চৌধুরী আসলেই আগামী ২৩ তারিখ বা ২৪ তারিখ যাচাই-বাছাই শেষে কমিটি ঘোষণা করা হবে তখন অনেকেই বলে ওঠে বোর্ডের মাধ্যমে নির্বাচন করার জন্য, আবার একটি পক্ষ বলেছেন বোটের মাধ্যমে যদি এখন কমিটি ঘোষিত তাহলে বর্তমান দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাদের পছন্দের লোককেই কমিটিতে সংযুক্ত করেছে তাই সব কিছু বিবেচনায় রাখার জানিয়েছেন তারা সভাপতি বরাবর।
 

তিনি আরও জানান, পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত (CV) এবং ব্যক্তিগত তথ্যাদি পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই করা হচ্ছে। আগামী ২৩,২৪ তারিখের  মধ্যে এসব তথ্য বিশ্লেষণ শেষে একটি স্বচ্ছ ও শক্তিশালী কমিটি ঘোষণা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রাজপথের পরীক্ষিত এবং পরিচ্ছন্ন ইমেজের কর্মীদের হাতেই আগামীর নেতৃত্ব তুলে দেওয়া হবে—এমন ঘোষণায় তৃণমূল নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
এখন দলীলতা কর্মীদের অপেক্ষা আরো দীর্ঘ হলো।   

মোহাম্মদ গিয়াস উদ্দিন, নিজস্ব প্রতিবেদক, উখিয়া।