রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পার্বত্য জেলা পরিষদে নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে ৩৬ ঘন্টার হরতালের সমর্থনে বাঘাইছড়িতে পিকেটিং 

পার্বত্য জেলা পরিষদে নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে ৩৬ ঘন্টার হরতালের সমর্থনে বাঘাইছড়িতে পিকেটিং 

পার্বত্য জেলা পরিষদে নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে ৩৬ ঘন্টার হরতালের সমর্থনে বাঘাইছড়িতে পিকেটিং 


রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্য ও অনিয়মের প্রতিবাদে বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিনব্যাপী লাগাতার হরতাল কর্মসুচীর ডাক দিয়েছে কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ। 


পার্বত্য জেলা পরিষদে নিয়োগ প্রক্রিয়া জাতিগত বৈষম্য, সরকার কর্তৃক প্রজ্ঞাপিত কোটা সংরক্ষণের বিষয়ে নির্দেশনা না মানার কারণে তারা ৩৬ ঘন্টার এই হরতাল পালন করছে।


আজ ২০ নভেম্বর প্রথম দিনে ভোর ৬টা থেকে রাঙ্গামাটি শহরের সকল প্রকার দোকানপাট বন্ধ রয়েছে বলে জানা যায়। সকাল থেকে দূরপাল্লার যান বাহনসহ উপজেলাগুলোতে নৌ পথে কোন প্রকার লঞ্চ ছেড়ে যায়নি। বাঘাইছড়ি উপজেলায় হরতালের সমর্থনে বেশ কিছু স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটারদের পিকেটিং করতে দেখা গেছে।


এদিকে সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া শহরে যাতে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা না ঘটে তার জন্য পুলিশের টহল জোরদার করা হয়েছে। তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।

মোহাম্মদ আনোয়ার হোসেন (বাঘাইছড়ি) রাঙ্গামাটি।