সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাতিল হলো অ্যাশেজের কনসার্ট

বাতিল হলো অ্যাশেজের কনসার্ট

বাতিল হলো অ্যাশেজের কনসার্ট

রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আজ শনিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দেশের জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের কনসার্টের। কিন্তু তা আর হচ্ছে না; এক পোস্টের মাধ্যমে কনসার্টটি বাতিলের কথা জানিয়েছেন ব্যান্ডটির ভোকালিস্ট জুনায়েদ ইভান।

শুক্রবার রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে জুনায়েদ ইভান লেখেন, ১৮ এপ্রিল ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ‘অ্যাশেজ’ কনসার্ট করছে না। আয়োজকরা জানিয়েছে, অ‍্যাশেজ এলে যে পরিমাণ মানুষ এখানে আসবে বলে তারা ধারণা করছে, কোনোভাবেই তারা নিয়ন্ত্রণ করতে পারবে না। কেননা উন্মুক্ত কনসার্ট।

কনসার্ট ভেন্যুর জায়গা স্বল্পতার কথা জানিয়ে জুনায়েদ ইভান আরও উল্লেখ করেন, প্রশাসন থেকেও তাই জানানো হয়েছে, রাস্তায় ট্রাফিক সিস্টেমেও সমস‍্যা হবে।

শেষে আবেগঘন বার্তা দিয়ে এই শিল্পী করেন, তাই আমাদের আর দেখা হলো না রবীন্দ্র সরোবরে। নিশ্চয়ই দেখা হবে অন‍্য কোথাও। কোন উত্তাল সমুদ্র রাতে।

উল্লেখ্য, চলতি মাসের শুরু থেকে গত শুক্রবার (১৭ এপ্রিল) পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মোট ১২টি কনসার্ট করে অ্যাশেজ।