সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তেঁতুলিয়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ট্রাকচালকসহ গ্রেফতার ৪

তেঁতুলিয়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ট্রাকচালকসহ গ্রেফতার ৪

তেঁতুলিয়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ট্রাকচালকসহ গ্রেফতার ৪

মোহাম্মদ মাহাবুব আলম :
পঞ্চগড় জেলা প্রতিনিধি। 

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় মানসিক ভারসাম্যহীন (২০) এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ট্রাকচালকসহ চারজনকে গ্রেফতার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় গ্রেফতারদের পঞ্চগড় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, চারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এর আগে বুধবার সকালে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশ।
গ্রেফতার আসামিরা হলেন—
হাসান আলী (১৮), মানিকচর, বগুড়া সদর
রাজিব (২০), নামুজা গ্রাম, বগুড়া
মোস্তফা হানিফ মিজানুর (২১), ভাগদহ, শিবগঞ্জ, বগুড়া
সোহেল শেখ (৩২), চাদিনা দক্ষিণপাড়া, শিবগঞ্জ — ট্রাকচালক

ঘটনার বিবরণ
এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন ওই নারী বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় ঘোরাফেরা ও রাত্রীযাপন করে আসছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) গভীর রাতে বগুড়া থেকে আলুভর্তি একটি ট্রাক স্থলবন্দরে অবস্থান করছিল। এ সময় পরিত্যক্ত একটি দোকানঘরের সামনে ওই নারীকে ট্রাকচালক সোহেল ও তার তিন সহকারী মিলে ধর্ষণ করে।
স্থানীয় বাসিন্দা ও স্থলবন্দরের নিরাপত্তা রক্ষীরা বিষয়টি টের পেয়ে দ্রুত চারজনকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
পরে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ হাবিবুল্লাহ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।