কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক অসহায় পরিবারের দীর্ঘ ৪০ বছরের বসতভিটা দখলের উদ্দেশ্যে বসতবাড়ি ভাঙচুর এবং বাড়ির আঙিনা খুঁড়ে শাক- সবজির বীজ বপনের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে । গত (১৪ এপ্রিল) ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবস গ্রামে।
ভুক্তভোগী লাল বাহাদুর রবীনা সহ তার পরিবারের দাবি, তারা প্রায় ৪০ বছর ধরে শান্তিপূর্ণভাবে তাদের ক্রোজিত সম্পত্তিতে বসতবাড়ি নির্মাণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। গত কয়েক বছর ধরে প্রতিবেশী মৃত আঃ ছাত্তার এর ছেলে জবরুল হক, জসিম উদ্দিন, শহিদুলগন জোরপূর্বক জমিটি দখলের চেষ্টা শুরু করে। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও বিষয়টি নিস্পত্তি হয়নি। এমতাবস্থায় গত (০৯ এপ্রিল) সকালে অভিযুক্ত জবরুল হক, জসিম উদ্দিন, শহিদুলগন তালের পরিবারের লোকসহ বসতবাড়ির চারপাশে বাশের চেকার দিয়ে ঘিরিয়া নেয় ফলে ভুক্তভোগির পরিবার গৃহবন্দী হয়ে পড়েন।
বিষয়টি এলাকার লোকজন দেখার পর স্থানীয়ভাবে সালিশ বৈঠক করার চেষ্টা করলেও বিষয়টি নিষ্পত্তি হয়নি। এরই মধ্যে গত (১৪ এপ্রিল) অভিযুক্ত ব্যক্তিরা পূনরায় ভুক্তভোগীর বসতবাড়ির ভিতরে প্রবেশ করে ঘরবাড়ি ভাঙচুর করা সহ ভিতর আঙ্গিনায় কোদাল দিয়ে মাটি খুঁড়ে শাক- সবজির বীজ রোপণ করে নিজেদের মালিকানা দাবি করার চেষ্টা করে।
এ ঘটনায় পরিবারটি চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। তারা জানান, দীর্ঘদিনের বসতভিটা হারানোর আশঙ্কায় তারা দিশেহারা হয়ে পড়েছেন।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে অসহায় পরিবারটি তাদের ন্যায্য অধিকার ফিরে পায়।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম জানায়, ভুক্তভোগীর পরিবার কর্তৃক একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছেন তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ নাজমুল হাসান, (ফুলবাড়ী, কুড়িগ্রাম) প্রতিনিধি