রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক প্রতিভা সন্ধানী পুরস্কার বিতরন, নবীন বরণ ও এসএসসি শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৮ এপ্রিল শনিবার সকাল ১০ঘটিকায় বিদ্যালয় মিলনায়তনে কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী।বিশেষ অতিথি হিসেবে বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খাজা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হুমায়ুন কবির মুছা, বাঘাইছড়ি প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।
বাঘাইছড়ি প্রতিনিধি।