মৌলভীবাজার সরকারি কলেজে অবস্থিত ‘শহীদ জিয়া অডিটোরিয়াম’-এর নামফলক পুনরায় স্থাপন করা হয়েছে।শনিবার ১৮ এপ্রিল এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নামফলকটি পুনঃস্থাপন করা হয়।আয়োজকরা জানান, পূর্বে নামফলকটি অপসারণ করা হয়েছিল; পরবর্তীতে তা পুনরায় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি কলেজের উপাধ্যক্ষ মনসুর আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির
আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত, মো. ফখরুল ইসলাম, স্বাগত কিশোর দাশ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু ও সাধারণ সম্পাদক মারুফ আহমেদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং শিক্ষার্থীরা। এ সময় বক্তারা নামফলক পুনঃস্থাপনকে ঐতিহাসিক ধারাবাহিকতা রক্ষার একটি পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ও ঐতিহ্য সংরক্ষণে সবার সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
ইকবাল হোসেন রিংকু||