রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাউফলে গোয়াল ঘরের তালা ভেঙে ৩ গরু চুরি ।

বাউফলে গোয়াল ঘরের তালা ভেঙে ৩ গরু চুরি ।

বাউফলে গোয়াল ঘরের তালা ভেঙে ৩ গরু চুরি ।

পটুয়াখালীর বাউফল উপজেলার ০১নং কাছিপাড়া ইউনিয়নে গোয়াল ঘরের তালা ভেঙে (০৩)টি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৮ এপ্রিল) ভোর রাতে ইউনিয়নের  (০৬)নং ওয়ার্ডের তেঁতুলতলা বাজার সংলগ্ন খান বাড়িতে এ ঘটনা ঘটে।
 

ভুক্তভোগী মোঃ মফিজুল ইসলাম খান, একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। অবসরের পর তিনি কৃষিকাজের পাশাপাশি গরু লালন-পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। তার গোয়াল ঘরে থাকা চারটি গরুর মধ্যে তিনটি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। একটি গরু বাড়ির পাশের মাঠে ফেলে রেখে যায় চোরেরা।
 

ভুক্তভোগীর স্ত্রী হেপি বেগম জানান, রাত ০২:৩০ এর দিকে উঠে তিনি গরুগুলো গোয়ালে দেখতে পান। তবে ভোরে উঠে দেখেন গোয়াল ঘরের তালা ভাঙা এবং গরু নেই। তিনি বলেন, “চুরি হওয়া তিনটি গরুর আনুমানিক মূল্য ২৫০০০০ থেকে ৩০০০০০ লক্ষ টাকা। এই গরুগুলোই ছিল আমাদের পরিবারের প্রধান আয়ের উৎস। হঠাৎ করে এমন ক্ষতিতে আমরা দিশেহারা হয়ে পড়েছি।”
স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে বাউফলের বিভিন্ন এলাকায়, বিশেষ করে কাছিপাড়া ইউনিয়নে গরু চুরির ঘটনা বেড়ে গেছে। একটি সংঘবদ্ধ চোর চক্র সক্রিয় রয়েছে বলে তাদের ধারণা।
 

এলাকাবাসী দ্রুত চোর শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি হওয়া গরু উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, “দ্রুত ব্যবস্থা না নিলে একের পর এক পরিবার ক্ষতিগ্রস্ত হবে।”
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুঠোফোনে জানান "ঘটনা শুনে বগা ফারির ইনচার্জ সহ দুজন অফিসারকে ঘটনাস্থলে পাঠিয়েছি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে"। 

মোঃ রুবেল হোসেন বাউফল  প্রতিনিধি।