সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরগঞ্জে শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে সংবর্ধনা

সুন্দরগঞ্জে শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে সংবর্ধনা

সুন্দরগঞ্জে শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে সংবর্ধনা


গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহাঃ তৌহিদুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির আয়োজনে ‘শিক্ষার মানোন্নয়ন ও সামগ্রিক শিক্ষা পরিবেশ সুদৃঢ়করণ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও অধ্যক্ষ মুহাঃ একরামুল হক।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহাঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. আবু সায়েম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবি নকিবুল হাসান, একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেন এবং পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী প্রামাণিক সাজু।

অনুষ্ঠানের শুরুতে বোর্ড চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে সম্মাননা স্মারক ও মানপত্র তার হাতে তুলে দেন প্রতিষ্ঠানটির পরিচালক মুহাঃ একরামুল হক। এ সময় অন্যান্য অতিথিদেরও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় কলেজের পক্ষ থেকে।

এর আগে অতিথিবৃন্দ বিভিন্ন শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম পরিদর্শন করেন এবং কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।