বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত।

শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত।

শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত।

শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত।

সাহেব রেজা ( শ্যামনগর) সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে ইউনিয়ন পরিষদের সেবার মান উন্নয়নে গণশুনানী সভা ২০ এপ্রিল ২০২৬ সোমবার সকাল ১০:৩০ ঘটিকায় ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদের হলরুমে কমনওয়েলথ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় বাস্তবায়িত ‘স্ট্রেন্দেনিং ডিজাবিলিটি ইনক্লুসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স কমিউনিটিস’ প্রকল্পের আওতায় অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়।  
গণশুনানীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা, প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের সংগঠনের প্রতিনিধি, স্থানীয় সিভিল সোসাইটি ও এনজিও প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সেবার বর্তমান মান, প্রবেশগম্যতা এবং বিদ্যমান সীমাবদ্ধতা নিয়ে খোলামেলা আলোচনা হয়।গণশুনানীর মাধ্যমে ইউনিয়ন পরিষদের সেবার মান উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশ প্রণয়ন করা হয় এবং সেবাদাতা ও সেবাগ্রহীতার মধ্যে জবাবদিহিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করে একটি সহনশীল ও দুর্যোগ-প্রস্তুত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।