ভারতে আজ প্রিমিয়ার শো থেকেই "স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে" হিউজ পজিটিভ রেসপন্স পাচ্ছে। বেশিরভাগ সমালোচক সিনেমাটিকে ৪ থেকে সাড়ে ৪ স্টার রেটিং দিচ্ছেন।
রিভিউ অনুযায়ী, এবার সিনেমাটিতে অ্যাকশনের চেয়ে গল্প ও আবেগের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে পিটার পার্কারের একাকীত্ব, তার ব্যক্তিগত সংগ্রাম এবং মানসিক দিকগুলোকে বেশি তুলে ধরা হয়েছে। তবে প্রি-ক্লাইম্যাক্স ও দ্বিতীয়ার্ধের অ্যাকশন সিকোয়েন্স সিনেমার অন্যতম হাইলাইট। এছাড়া, সিনেমার শেষে একটি ছোট পোস্ট-ক্রেডিট সিন রাখা হয়েছে।
অন্যদিকে, আগামীকাল বাংলাদেশেও মুক্তি পাচ্ছে সিনেমাটি। এরই মধ্যে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে সব শোর টিকিট বিক্রি শেষ। ফলে "স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে" বাংলাদেশে হলিউড সিনেমার ইতিহাসে অলটাইম রেকর্ড ওপেনিং নিতে যাচ্ছে।