বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অবশেষে প্রকাশ পেল বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’-এর ট্রেইলার

অবশেষে প্রকাশ পেল বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’-এর ট্রেইলার

অবশেষে প্রকাশ পেল বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’-এর ট্রেইলার


প্রথম দেখাতেই সবচেয়ে বেশি নজর কেড়েছে ট্রেইলারের ভিজ্যুয়াল কোয়ালিটি ও বিশাল স্কেল। আগের টিজারে ভিএফএক্স নিয়ে যে সমালোচনা হয়েছিল, এবার সেই জায়গায় স্পষ্ট উন্নতি দেখা গেছে। পুরো ট্রেইলারটাই অনেক বেশি পরিণত, সিনেম্যাটিক এবং বড় পর্দার অভিজ্ঞতার জন্য তৈরি মনে হয়েছে।

রাম চরিত্রে রণবীর কাপুরকে বেশ মানিয়েছে। তার স্ক্রিন প্রেজেন্স, এক্সপ্রেশন এবং সংযত অভিনয় চরিত্রটির সঙ্গে ভালোভাবেই গেছে। অন্যদিকে রাবণ হিসেবে ইয়াশের উপস্থিতি ছিল ট্রেইলারের অন্যতম বড় আকর্ষণ। তার লুক, অরা এবং স্ক্রিন প্রেজেন্স সত্যিই দারুণ লেগেছে।

তবে আমার কাছে দুটি বিষয় কিছুটা মিসিং লেগেছে। প্রথমত, হনুমানজি চরিত্রে সানি দেওলকে দেখার জন্য অপেক্ষায় ছিলাম, কিন্তু ট্রেইলারে তাকে দেখানো হয়নি। দ্বিতীয়ত, হিন্দি ভার্সনে ইয়াশ নিজের কণ্ঠে ডাবিং করলেও চরিত্রটার সঙ্গে সেই স্বাভাবিক ফিলটা পুরোপুরি পাইনি। যেহেতু হিন্দি তার মাতৃভাষা নয়, তাই আমার মনে হয়েছে আগে যিনি ইয়াশের সিনেমাগুলোর হিন্দি ডাবিং করতেন, তার কণ্ঠ ব্যবহার করা হলে চরিত্রটি আরও বেশি ইমপ্যাক্টফুল।